জীবননগরে ১৭১ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: May 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭১ বোতল ফেন্সিডিলসহ সুন্দর আলী (৩৬) নামের এক যুবককে আটক করেছেন। শনিবার (২৫শে মে ২০২৪) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুন্দর আলী জীবননগর থানাধীন হাবিবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় জীবননগর থানার এসআই জামাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার বিকালে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই গ্রামের আরিফ মুন্সির আমবাগানের সামনে পাকা রাস্তার উপর হতে ১৭১ বোতল ফেন্সিডিলসহ সুন্দর আলী নামের একজনকে আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network