আপডেট: June 12, 2024
ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত আসামি
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমান (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (১১ই জুন ২০২৪) বিকালে উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মিজানুর রহমান সুটিয়া গ্রামের মৃত দাউদ মণ্ডলের ছেলে। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার এসআই মেফাউল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার বিকাল সোয়া ৫টার সময় জীবননগর থানাধীন সুটিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সুটিয়া গ্রামের মিন্টু মণ্ডলের বসতবাড়ির উঠান হতে মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৭২ বোতল ফেন্সিডিল। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

