শিরোনাম
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা বাকেরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, রায়হান সভাপতি ও সাইফুল সম্পাদক ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

জীবননগর সীমান্ত থেকে ভারতীয় মদ, ফেন্সিডিল ও সিরাপ উদ্ধার

আপডেট: January 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ, ফেন্সিডিল ও মাদকজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি। রবিবার (১১ই জানুয়ারি) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার নাসির হোসেনের নেতৃত্বে রবিবার ভোরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের পাকা রাস্তার পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২০৫ বোতল ভারতীয় মাদকজাতীয় (উইন সেরেক্স ও ফেয়ারডিল) সিরাপ।

এছাড়া গতকাল শনিবার রাত ৮টার পর একই ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮০ বোতল ভারতীয় মদ ও উথলী বিওপির বিজিবি সদস্যদের অভিযানে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network