শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতাসহ আটক ১০

আপডেট: July 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রাম থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী খানসহ ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। অন্যরা স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।আটককৃতরা হলেন- কৈলাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম, মানিক মিয়া, ওয়াসিম মিয়া, হাবিবুর রহমান, আনু ফকির, আবদুল করিম, জিয়াউর রহমান, জনি রায়, যুবলীগ নেতা রুবেল তালুকদার।এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দার সিধলী এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীরা দলীয় প্রভাব খাটিয়ে জুয়া খেলার আসর চালাচ্ছিল। এলাকাবাসী ভয়ে কেউ প্রতিবাদ করেনি।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম, হায়দার আলী খানসহ ১০ জনকে আটক করে। এ সময় ডিবি পুলিশ ওই আসর থেকে নগদ ১৭ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করে।

নেত্রকোনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষুদ্র সিধলী গ্রামে জুয়া খেলার আসর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network