শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জুয়া খেলার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট: September 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জুয়া খেলার টাকা না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পূর্ব কেশালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কাকুলি রানী মোহন্ত (২৫)। তিনি উপজেলার পূর্ব কেশালিডাঙ্গা গ্রামের শুকুল চন্দ্র মোহন্তের ছেলে কল্লোল চন্দ্র মোহন্তের স্ত্রী এবং পাশের রসুলপুর গ্রামের চিত্তরঞ্জন মোহন্তের মেয়ে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের কর্মকর্তা মো. ওবাইদুল্লা বলেন, শনিবার সকালে ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই গৃহবধূর স্বামী পরিচয়ে এক ব্যক্তি হাসপাতালে লাশ রেখে কৌশলে পালিয়ে যান। পরে হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

নিহত কাকুলির বড় ভাই মনোরঞ্জন মোহন্ত বলেন, আড়াই বছর আগে কাকুলির সঙ্গে কল্লোলের বিয়ে হয়। বিয়ের পর জানা যায়, কল্লোল জুয়া ও মাদকে আসক্ত। কল্লোল ও তাঁর পরিবারের লোকজন কাকুলিকে যৌতুকসহ বিভিন্ন কারণে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। মাদক সেবন ও জুয়া খেলার টাকার জন্য তাঁর বোনকে চাপ দিতেন। গতকাল রাতে জুয়া খেলার জন্য কাকুলি রানীর কাছে টাকা চান কল্লোল। কাকুলি টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে পেটানো শুরু করেন কল্লোল। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পরে কল্লোল তাঁর লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা চিত্তরঞ্জন মোহন্ত থানায় হত্যা মামলা করেছেন। মামলায় কল্লোল চন্দ্র মোহন্তের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network