জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বাগাড়

আপডেট: October 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজি ওজনের একটি বাগাড়। মাছটি এক হাজার টাকা কেজিতে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।শনিবার রাতে উপজেলার গাবসারার কালীপুরের মেঘনায় ইব্রাহীম মিয়ার জালে ওই মাছটি ধরা পড়ে।

রোববার সকালে গোবিন্দাসী মাছ বাজারের আড়তদার ইসমাইল হোসেন বাগাড়টি ২৩ হাজার টাকা দরে ক্রয় করেন। পরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ তালুকদারের নেতৃত্বে কয়েকজন মিলে মাছটি আড়তদারের কাছ থেকে ২৫ হাজার টাকা দিয়ে ক্রয় করে বণ্টন করে নেন।

আব্দুল লতিফ তালুকদার জানান, অনেক দিন পর যমুনায় এত বড় বাগাড় মাছ ধরা পড়েছে। তাই লোভ সামলাতে না পেরে কিনে সবাই ভাগ করে নিলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network