আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ছেলের হাতে মায়ের মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বৈদারাপুর মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শেফালী বেগম (৬২) বৈদারাপুর গ্রামের মৃত আহমদ আলী খানের স্ত্রী। অভিযোগ রয়েছে, তার ছেলে সাগর খান (৩৫) তাকে গলা টিপে তাকে হত্যা করেন।
প্রতিবেশী নান্নু জানান, আনুমানিক দুপুর দেড়টার দিকে আমি বিষয়টি জানতে পেরে ঝালকাঠি সদর থানায় খবর দেই।
এলাকাবাসী জানায়, সাগর খান দীর্ঘ দুই বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং একই সঙ্গে মাদকাসক্ত ছিলেন। হত্যাকাণ্ডের পরে সাগর খান দা হাতে নিয়ে লোকজনকে ধাওয়া করে পালিয়ে যায়।
প্রতিবেশী আবদুল খালেক খান বলেন, সাগর প্রায়ই তার মাকে মারধর করতেন। ঘটনার সময় সাগর খান দা হাতে নিয়ে মাকে কুপিয়ে আহত করেন। শেফালী বেগম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এবিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

