১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

বরিশাল বাণী’র সম্পাদক ও প্রকাশক মামুন-অর-রশিদ’র শুভ জন্মদিন আজ!

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

এম সাইফুল ইসলাম:: অতি সাধারণ এক সাংবাদিকের নাম মোঃ মামুন-অর-রশিদ। সদা হাস্যোজ্জল প্রাণবন্ত একজন সাদাসিধে মানুষ হিসেবে যার পরিচিতি। তার সাংবাদিক অঙ্গনে পথচলা প্রায় দুই যুগ সময় ধরে। বিভিন্ন আঞ্চলিক পত্রিকার বার্তা বিভাগ, জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান সহ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন তিনি।

দক্ষ ও নিপূন লেখনীর মাধ্যমে বরিশালে প্রথম সাড়ির গণমাধ্যম কর্মীদের তালিকায় তার নাম রয়েছে।তিনি দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ, দক্ষিণাঞ্চল পত্রিকার বিশেষ প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন ‘বরিশাল বাণী’ ও আপডেট নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক।তার আজ শুভ জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে “বরিশাল বাণী” পরিবারবর্গ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রায় দুই যুগ সময় ধরে সাংবাদিকতায় কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন পদকে ভূষিত হন। পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন ।
২০১৪ সালের বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে তিনি ‘সাংবাদিক গিয়াস কামাল স্মৃতি পদক’ গ্রহণ করেন। ২০১৬ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক এবং ২০১৮ সালে জাতীয় সাংবাদিক সংস্থা থেকে ‘মাওলানা আকরম খাঁ পদক’ গ্রহণ করেন।

পারিবারিক জীবন:
১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের এক মধ্যবিত্ত মুসরিম পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মৃত আমিন উদ্দিন হাওলাদার ও মাতা মৃত রিজিয়া বেগম। সাত ভাই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বড় ভাই হারুন-অর-রশিদ একজন ব্যবসায়ী। সাংসারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।
২০০৬ সালে মাস্টার্স পাশ করে তিনি একটি প্রাইভেট চাকুরীর পাশাপাশি লেখালেখি করছেন। সংবাদ, ছোটপল্প, রম্য রচনা লেখা সহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে চর্চা করে যাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network