আপডেট: December 17, 2021
অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ভোরে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরের ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, ভোরে অটোরিকশায় করে বাড়ি থেকে ইটভাটায় যাচ্ছিলেন তারা।
বৈশামুড়া নামক এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

