শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

আপডেট: July 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নারায়নণঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের হাসেম ফুডস কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। তারা হলেন: মাহিন (২০) ও সৌরভ (২১)।

এর মধ্যে মাহিন ঘটনাস্থলে এবং সৌরভ গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত মাহিন উপজেলার তারাবো পৌরসভার রূপসী প্রধানবাড়ি এলাকার আল-আমিন শিকদারের ছেলে ও সৌরভ একই এলাকার মোল্লাবাড়ির দুলাল মোল্লার ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভুলতা ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, মাহিন ও তার বন্ধু সৌরভ ভুলতা এলাকা থেকে মোটরসাইকেলে যোগে রূপসীর দিকে যাচ্ছিলেন। তারা হাসেম ফুডস কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাহিনের বন্ধু সৌরভেরও মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

নিহত মাহিনকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সৌরভের লাশ তার স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network