শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ডাকাতি করতে গিয়ে ধরা ওরা ৭ জন!

আপডেট: June 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঢাকার দোহারের পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাত ডাকাতকে আটক করেছে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।সোমবার (২১ জুন) সকাল দশটার দিকে স্থানীয়দের সহায়তায় উপজেলার চরপুরুলিয়া পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় ডাকাত দলের কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতরা হলো- দোহারের মুকসুদপুরের হাসিরচর এলাকার সামছু শেখের ছেলে হৃদয় শেখ (১৯), দুবলী গ্রামের শুক্কুর মোল্লার ছেলে কাউছার মোল্লা (২২), ধিতপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে জাকির হোসেন (২৫), মৌড়া গ্রামের নুর ইসলামের ছেলে মো. সেলিম (৩০), কেরানীগঞ্জের কলাতিয়ার ছামছুল হকের ছেলে লিমন হক (২৪), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মানিক হোসেন ও নববাগঞ্জ উপজেলার বারুয়াখালীর রতনপুরের কলিমউদ্দিনের ছেলে এবাদুল (৩০)।

জানা যায়, সোমবার সকালে পদ্মা নদীর দোহারের চরপুরুলিয়া এলাকায় ডাকাতির সময় স্থানীয়দের সহযোগীতায় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করে নৌ-পুলিশ।দোহার কুতুবপুর নৌপুলিশের ইনচার্জ শামছুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network