শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

তরুণ প্রজন্মকে আর যুদ্ধের গল্প বলবেন না বীর মুক্তিযোদ্ধা হাকিম

আপডেট: August 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে থাকতে পারলেন না তিনি। তরুণ প্রজন্মকে আর জানাতে পারবেন না একাত্তরের সেই রণকৌশলের কাহিনি। ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর আশাবট গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম (৭০) মারা গেছেন। গতকাল রবিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিচক্ষণ এ মুক্তিযোদ্ধা দির্ঘদিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভোগছিলেন। এলাকায় তিনি সকলের কাজে শ্রদ্ধাভাজন হিসেবে পরিচিতি। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তরুণ প্রজন্মসহ অনেকেই তাঁর কাছে শুনতেন। মহান এ বীর গতকাল মারা যাওয়ার পর এলাকা ও তাঁর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার জানান,  বীর এ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় আজ জহুরের নামাজের পর নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network