শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

দর্শনায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: October 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ী

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাফিজ (৩৫) নামের একজনকে আটক করেছেন। রবিবার (২৭শে অক্টোবর ২০২৪) সকাল ৬টার দিকে দর্শনা থানার আকন্দবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজ আকন্দবাড়ীয়া গ্রামের মাঝপাড়ার মিনহাজ উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই শামছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার সকালে আকন্দবাড়ীয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকন্দবাড়ীয়া বন্ধুতলা বটতলা বটগাছের নিচে পাকা রাস্তার উপর হতে হাফিজ নামের একজনকে আটক করা হয়। এসময় তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪০ বোতল ফেন্সিডিল।

জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এ ঘটনায় আটক হাফিজের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network