২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও ঔষধ উদ্ধার, আটক ২ দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান দুই যুগ পর খুলনা যাচ্ছেন তারেক রহমান, বরণে চলছে প্রস্তুতি বরিশালে আমীরে জামায়াতে সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ হ্যাক হওয়া পোস্টে কোনও মা-বোন কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি: জামায়াত আমির ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন ভোলায় দশম গ্রেড ভূক্ত উপ-সহকারী প্রকৌশলীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ বাকেরগঞ্জে দাঁড়িপাল্লা সমর্থকদের নিরব ভোটবিপ্লবের প্রত্যাশা

দুই যুগ পর খুলনা যাচ্ছেন তারেক রহমান, বরণে চলছে প্রস্তুতি

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: খুলনার শিল্পাঞ্চল খালিশপুরে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করতে যাচ্ছে বিএনপি। সোমবার ( ২ ফেব্রুয়ারি) দীর্ঘ প্রায় দুই যুগ পরে খুলনার মাটিতে পা রাখবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে আয়োজিত এই জনসভাটি মূলত তিনটি জেলার (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) ১৪টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করবে। জনসভা থেকে তারেক রহমান তৃণমূল ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

জনসভার স্থান নির্বাচনে হিসেবে ‘সার্কিট হাউজ মাঠ’ বাদ দিয়ে কেন খালিশপুরের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠ বেছে নেওয়া হয়েছে, এই বিষয়ে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, খুলনা একসময় সমৃদ্ধ শিল্পনগরী ছিল। বিশেষ করে খালিশপুর ও দৌলতপুর অঞ্চলে দেশের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। কিন্তু বর্তমানে এই অঞ্চলের সব কলকারখানা প্রায় বন্ধের পথে। শিল্পাঞ্চলের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা শোনতেই তারেক রহমান খালিশপুরে জনসভা করার সম্মতি দিয়েছেন। আয়োজকরা জানান, আগামীকালকের এই সমাবেশে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা থেকে প্রায় ১৫ লাখ মানুষ অংশগ্রহণ করবে। এরইমধ্যে পুরো খুলনা নগরীতে মাইকিং ও পোস্টারিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে যোগ দিতে খুলনায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই যুগ পর তার এই সফরকে স্মরণীয় করে রাখতে এবং জনসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network