শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

দৌলতদিয়ায় ধরা পড়ল ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ

আপডেট: August 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজবাড়ীর পদ্মায় জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ। বিশালাকৃতির এই মাছটি দেখার জন্য ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।আজ রোববার ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে।

তিনি একটি ভ্যানে করে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে আসে।

আড়তদার রেজাউল মাছটি বিক্রির জন্য তুললে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মন্ডল আট হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।জেলে বাবু সরদার গণমাধ্যমকে বলেন, ‘আমরা সাধারণত ট্রলারে পদ্মায় বড় মাছ ধরতে যাই। কট সুতার জালে বড় মাছ ধরা পড়ে। কিন্তু, হঠাৎ এই মাছটি ধরা পড়লে খুশি হই।”দ্রুত মাছটি ডাঙ্গায় তুলি। এটি সাধারণত মাটির ছুঁই ছুঁই করে পথ চলে। যে কারণে সহজে জালে ধরা পড়ে না। হয়তো পদ্মায় তীব্র স্রোতের কারণে মাটি থেকে ওপরে ওঠে আসায় তা জালে ধরা পড়েছে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘সাধারণত “শাপলা পাতা মাছ” নামে পরিচিত এই মাছটি কক্সবাজার এলাকায় পাওয়া যায়। গভীর পানির এই মাছ নদীতে পানি বাড়ার কারণে হয়তো এসে পড়েছে। এটি খুবই সুস্বাদু মাছ।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network