শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নারীকে গাছে বেঁধে প্রতিবেশীদের বর্বরতা

আপডেট: August 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ইজারা নেওয়া জমিতে প্রতিপক্ষকে ধান রোপণে বাধা দেওয়ায় এক হতদরিদ্র নারীকে (৫৫) মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে নিয়ে আসা হয়। সেখানে তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মধ্য পিরিচপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নির্যাতনের শিকার ওই নারী জানান, দরিদ্রতার কারণে তার স্বামী ও ছেলে মেয়ে ঢাকায় থাকে। সেখানে ছোটখাট কাজ করে সংসার চালায়। অনেক কষ্ট করে প্রতিবেশী মজিবর রহমানের ছেলে জাকির হোসেনের কাছ থেকে দেড় লাখ টাকা দিয়ে ৩০ শতাংশ জমি ইজারা নেন তিনি। প্রায় পাঁচ বছর যাবত ওই জমিতে চাষাবাদ করে আসছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আরেক প্রতিবেশী রমজান আলী (৩৭) ও তার ছোট ভাই হারুন মিয়া (৩২) সহ ১০/১২ জন ওই জমিতে গিয়ে জোড়পূর্বক আমন ধানের চারা রোপণ করে।

এ সময় তিনি বাঁধা দিলে রমজান আলী তাকে ক্ষেতেই শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে ক্ষেত থেকে তাকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে এনে রশি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। দেড় ঘণ্টা পর কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সাহিদা বেগম ঘটনাস্থলে গিয়ে তার শরীরের বাঁধন খুলে দেন বলে দাবি করেন ভুক্তভোগী নারী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহিদা বেগম বলেন, ‘আমি ঘটনাটি শুনে সেখানে গিয়েছিলাম। পরে তার শরীর থেকে রশির বাঁধন খুলে দিই।’

ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার রমজান আলীসহ ঘটনার সঙ্গে জড়িত আটজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত রমজান আলী নির্যাতনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি ওই জমি কোর্ট থেকে ডিক্রি পেয়েছি। ওই জমিতে ধান রোপণ করতে গেলে সে বাধা দেয়। এ জন্য আমরা তাকে ধরে টেনেহিঁচড়ে নিয়ে এসে গাছে বেঁধে রাখি।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network