নিজ বাড়িতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর আত্মহনন, ক্যাম্পাসে শোকের ছায়া

আপডেট: February 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। হতাশাগ্রস্ত হয়ে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পল্লবী মন্ডল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।আজ (শুক্রবার) সকালে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়ির রান্নাঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান জানান, আমি বিষয়টি পল্লবীর সহপাঠীদের কাছ থেকে জেনেছি।

এছাড়া ইতোপূর্বে আমার সাথে পল। লবীর মা দেখা করতে এসেছিলেন এবং তার হতাশ হয়ে পড়ার বিষয়ে অবগত করেছিলেন। আমি ওই সময়ে তাকে পরামর্শ দেই পল্লবীকে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে। কারণ বন্ধুদের সহচার্যে তার হতাশা দূর হতে পারে এবং একা থাকলে হতাশা আরও বেড়ে যাবে। এছাড়া একাডেমিক ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম।

পল্লবীর মৃত্যুর বিষয়ে গভীর শোক প্রকাশ করে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান বলেন, মৃত্যু স্বাভাবিক। কিন্তু তার এই অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

আত্মহত্যার ঘটনায় সহপাঠীরা জানান, পল্লবী বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু করোনার কারণে সৃষ্ট সেশনজটের কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং এর জেরেই আত্মহত্যার পথ বেছে নেন।পল্লবীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network