শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পটুয়াখালীতে দেড় কোটি টাকার চিংড়ি রেণু পোনা জব্দ, আটক ১৮

আপডেট: July 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে র‍্যাব-০৮-এর অভিযানে ১৫ লাখ ৩০ হাজার চিংড়ির অবৈধ রেণু পোনা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি  টাকা।

উপজেলার পাগলার মোড় এলাকা থেকে ভোর সাড়ে ৪টায় ট্রাকসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িত ১৮ জনকে আটক করা হয়। ওই ট্রাকে ৫১টি ড্রামে রেণু পোনাগুলো ভোলা থেকে কালাইয়া হয়ে বাগেরহাট যাচ্ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮-এর লেফটেন্যান্ট কমান্ডার এম শহিদুল ইসলামের নেতৃত্বে রেণু পোনা জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া উপস্থিত ছিলেন।

জব্দকৃত রেণু পোনাগুলো উপজেলার পায়রা নদীতে অবমুক্ত করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর সঙ্গে জড়িত ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত চারজনকে দুই মাস করে এবং ১৩ জনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- দৌলতখানের সিরাজ (২৫), ভোলা সদরের নুরুন্নবি (৩৫), রাকিব (২২), চরফ্যাশনের রবু (৪১), বাচ্চু (৪০),  সেলিম (৩০), শফিকুল (৬২), কামাল (৩২), আরিফ (৩০), জসিম (৩৮), মিজান (২২), কালাম (৩৫), রিয়াজ (৩৫), শফিক (৩৫), ইউনুছ (২৫), শাহীন (২০) এবং টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের বেলাল (৩৩) এবং বয়স বিবেচনায় একজনকে খালাস দেওয়া হয় ও সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া আটক ট্রাকচালককে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network