শিরোনাম
বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

পাওনা ২০০ টাকা চাওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট: May 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার গাবতলী উপজেলায় পাওনা ২০০ টাকা চাওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে আবদুস সালাম (১৯) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন।শুক্রবার রাতে উপজেলার বালিয়াদীঘি গ্রামে বাড়ির কাছে এ ঘটনা ঘটে।নিহত নির্মাণ শ্রমিক আবদুস সালাম বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের সাজু প্রামাণিকের ছেলে। সালাম ও তার বন্ধু একই গ্রামের আবুল হোসেনের ছেলে জীবন (২০) রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

জানা যায়, কিছুদিন আগে জীবন তার বন্ধু সালামের কাছে ২০০ টাকা ধার নেন। এরপর থেকে জীবন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ফোন দিলে ধরতেন না।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে সালাম ধার নেওয়া টাকা ফেরত চান। টাকা না দিলে মোবাইল ফোন কেড়ে নেওয়ার কথা বলেন। জীবন টাকা দেওয়ার কথা বলে কিছুদূর যাওয়ার পর কাছে থাকা চাকু সালামের পেটে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান।

স্থানীয়রা রক্তাক্ত সালামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মারা যাওয়ার আগে সালাম স্বজনদের কাছে হত্যাকারী হিসেবে বন্ধু জীবনের নাম বলেছেন। রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জীবনকে গ্রেফতারে অভিযান চলছে।
এ ব্যাপারে গাবতলী থানায় হত্যা মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network