পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৯০০ যানবাহন

আপডেট: October 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ ও দুর্গাপূজার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকেই বাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের চাপ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার করায় ঘাট এলাকায় আটকে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। ফলে ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

এদিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানজট নিরসনে ঘাট থেকে সাত কিলোমিটার আগে উথুলী সংযোগ মোড়ে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির।

ফেরিঘাট সূত্র জানায়, ঘাট পার হতে আসা এসব যানবাহনকে পারাপার করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৮টি ফেরি চলাচল করছে। তবে যাত্রী ভোগান্তি বিবেচনায় বাস, ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে। পাটুরিয়ায় তিন শতাধিক ব্যক্তিগত গাড়ি ও ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক মিলে নয় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া ফেরিঘাট বন্ধ এবং পূজার উৎসব করতে সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌপথ পারাপার করায় পণ্যবাহী ট্রাকগুলো ঘাট এলাকায় আটকে যাচ্ছে। এতে ট্রাক চালক ও সহযোগিরা ভোগান্তিতে পড়েছে।

তিনি বলেন, নৌপথ পারাপার হতে আসা এসব যানবাহনকে নিরাপদে পারাপার করতে নৌপথে ১৮টি ফেরি চলাচল করতে। ছোট গাড়ির চাপ কমলে সিরিয়াল অনুযায়ী আটকে থাকা এসব ট্রাক পারাপার করা হবে বলে ডিজিএম জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network