শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পুকুরে মিলল ইলিশ

আপডেট: August 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে ধরা পড়েছে মেঘনার ইলিশ। আজ রোববার সকালে উপজেলার হরনী ইউনিয়নের বয়ারচর গ্রামের বেলালের বাড়ির নিজস্ব পুকুরে এই ইলিশটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, বেলাল নামের এক ব্যক্তি পুকুরে সেচ দেয়। এ সময় অন্যান্য মাছের সঙ্গে প্রায় তিনশ গ্রাম ওজনের ইলিশ মাছটি পায়। ধারণা করা হচ্ছে জোয়ারের পানির সঙ্গে মাছটি পুকুরে ঢুকে পড়ে, পরে আর বের হতে পারেনি। পুকুরটি থেকে মেঘনা নদী খুবই কাছে হওয়ায় এ ধারণা করা হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, হয়তো সাম্প্রতিক জোয়ারের পানিতে মাছটি পুকুরে ভেসে এসে আটকা পড়ে যায়। উপকূলীয় অঞ্চলের পানি সাধারণত লবণাক্ত হয়। তাই মাছটি অন্যান্য মাছের সঙ্গে বেড়ে উঠেছে। তবে পুকুরে ইলিশ মাছ বেঁচে থাকাটা বিরল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network