শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ফজরের নামাজ শেষে ঘুমানোয় দুই ছাত্রের মাথা ফাটালেন শিক্ষক

আপডেট: June 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে দুই শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা দারুস সালাম ইসলামীয়া মাদ্রাসায়। আহতরা হলো উপজেলার জিয়াকুলী গ্রামের বাদল মোল্যার ছেলে নিজাম (৯) ও জলফত জমাদ্দারের ছেলে আর্শিক (১০)। দুজনই ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা গেছে, আজ বুধবার মাদ্রাসায় ফজরের নামাজের পর শিক্ষার্থীদের নিয়ে তালিম চলছিল। এ সময় হেফজ বিভাগের ছাত্র নিজাম ও আর্শিক বসে বসে ঘুমাচ্ছিল। তখন মাদ্রাসার শিক্ষক হাফেজ রকিবুল ইসলাম ওই দুই ছাত্রকে দাঁড় করিয়ে একে অপরের মাথায় স্বজোরে আঘাত করে। এতে দুজনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। পরে পাশের পোড়াদিয়া বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে এনে দুজনের মাথায় সেলাই দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে শিক্ষক হাফেজ রকিবুল ইসলাম পলাতক রয়েছেন।

আহত ছাত্র নিজামের বাবা বাদল মোল্যা বলেন, ‘আমার ছেলে হেফজ বিভাগে পড়ে। শিশু ছেলে ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় বসে তালিম শুনছিলেন। এ সময় আর্শিক নামে আরেকজন ছেলেসহ দুজনে ঘুমের ঝিম পাড়ছিল। তাতেই হুজুর দুজনের একে অপরের মাথায় টক্কোর মারে। এতে দুজনের মাথা ফেটে রক্ত বের হয়। আমার ছেলের মাথায় চারটি সেলাই করা হয়েছে।’

মাদ্রাসার মোহতামিম আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি মাদ্রাসায় ছিলাম না। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু বলেন, ‘দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য অবিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network