শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ফটিকছড়িতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট: May 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবাসহ মো. এমরান (২৩) নামে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের  যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৬ টায় উপজেলা সদরের দে স্কয়ার ক্লিনিক সংলগ্ন ইদ্রিস ম্যানসন নামের একটি ভবনের ছাদ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারের পর উক্ত ভবনে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে  ২২০০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার ৮’শ টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত এমরান উপজেলার পাইন্দং ইউপির কচি মুহাম্মদ তালুকদার বাড়ীর আব্দুল মান্নানের ছেলে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network