শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফেসবুক মেসেঞ্জারে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবক গ্রেফতার

আপডেট: August 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক মেসেঞ্জারে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শেখ আল হেকমত কামরান (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) ভোরে খুলনার খানজাহান আলী উপজেলার শিরোমণি উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।

দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার কনকাপৈত ইউনিয়নের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল শেখ আল হেকমত কামরান। এছাড়া আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে ভু্ক্তোভোগী স্কুলছাত্রীর বাবা, স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ওই ছাত্রীর বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ লেখা পাঠাতো।

তিনি আরও জানান, এ ঘটনায় সোমবার (৯ আগস্ট) ভুক্তভোগীর বাবা চৌদ্দগ্রাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শেখ হেকমত কামরানের বিরুদ্ধে মামলা করেন। প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত কামরানকে খুলনায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network