শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ অটোরিকশার ৩ যাত্রীর

আপডেট: June 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার মহাস্থানগড়ের হাতিবান্ধা নামক স্থানে বাসের ধাক্কায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ব্রিজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুম্মার বাড়ি থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বগুড়া আসার পথে রংপুরগামী আহসান এন্টারপ্রাইজের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network