বরগুনায় টেনিস বলে ৩২০ ইয়াবা! আটক দুই

আপডেট: October 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

‌নিজস্ব প্রতি‌বেদক: বরগুনায় ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিভি। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার ১নম্বর বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজার থেকে তাদের আটক করা হয়।

এ সময় টেনিস বলের মধ্যে রাখা ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক দুজন হলেন, বাসের উদ্দিন তার বাড়ি কিশোরগঞ্জ এবং রুবেল বাড়ি বামনা উপজেলায়।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই এবার ট্যাবলেটের ব্যবসা করতেন তারা। বিভিন্ন সময়ে তারা ব্যবসার পন্থা পরিবর্তন করতেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফুলঝুরি বাজারে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। এ সময় তাদেরকে আটক করা হয়। পরে অভিযানে তাদের কাছ থেকে টেনিস বলে মোড়ানো ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বরগুনার ডিবি পুলিশের ওসি আব্দুর রহমান বলেন, টেনিস বলে করে ইয়াবা বিক্রি করতো এরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network