শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরযাত্রীর নৌকায় বজ্রপাত, পুড়ে অঙ্গার ১৭

আপডেট: August 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক স্থানে বজ্রপাতে ১৭ জন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ১২ জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা সম্ভব হয়নি।

নিহতরা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট ডাইলপাড়া গ্রামে থেকে বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকার তেলিখাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বৌ আনতে যাচ্ছিলেন।

বৃষ্টি শুরু হলে লোকজন নৌকা থেকে নেমে পদ্মার পশ্চিমপাড়ে ফেরিঘাটের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অবস্থানকালে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলেই নিহত হন ১৭ জন।

এ ঘটনায় অচেতন হয়ে পড়েন আরও সাতজন। তারা সবাই শিশু। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ গ্রামে নেওয়ার জন্য নৌকা পদ্মা নদী পাড়ি দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব মরদেহ বাখের আলী ঘাটে নামানো হবে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন নিহতের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে না গিয়ে ঠিক কতজন আহত হয়েছে তা বলা যাচ্ছে না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network