শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাগেরহাটে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নিহত ৬

আপডেট: July 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পিলজং ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কে বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- উৎপল রাহা (৪৫), নয়ন দত্ত (২৫) ও আব্দুল হাই (৫৫)। আহত নুর মোহম্মদকে (৬০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফকিরহাট থানার ওসি সাইদুল আনাম জানান, নোয়াপাড়া থেকে ফকিরহাটগামী যাত্রীবাহী ইজিবাইকটি বৈলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ইজিবাইকের চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত এক যাত্রীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network