শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ কিশোরী আটক

আপডেট: October 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলুগোলা মাঠের সামনে ৯ হাজার ৪০০ ইয়াবাসহ এক কিশোরীকে আটক করেছে পুলিশ। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানায়।

আটক কিশোরী কক্সবাজার দক্ষিণ ডিককুল ঝিলংজা এলাকার আবদুল মতলবের মেয়ে রোজিনা আক্তার (১৭)। বুধবার (১৩ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের আলুগোলা মাঠের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানান, রোজিনা আক্তার কৌশলে মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। তার সিন্ডিকেটে কারা জড়িত তার তদন্ত চলছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলার পর বৃহস্পতিবার সকালে রোজিনাকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে বলে জানান ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network