শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বিনা কারণে বাইরে বের হওয়ায় মিরপুরে আটক ৩০

আপডেট: July 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

অনলাইন ডেস্ক:: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজ (২ জুলাই) দ্বিতীয় দিনেও পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন। বিধিনিষের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুল থানাসহ অন্যান্য এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।

লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় তাদের আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লকডাউনের (বিধিনিষেধ) নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হওয়ায় মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।এদিকে লকডাউনের প্রথম দিন বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। সাজা দেওয়া হয়েছে ৮ ব্যক্তিকে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়েছে। ২৭৪টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ৬টি গাড়ি। রেকারিং করা হয়েছে মোট ৭৭টি গাড়ি। ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানা করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network