বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

আপডেট: October 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জের মুকসুদপুরে বালুবোঝাই পিকআপ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। এ সময় পিকআপ চালক ও বালুর মালিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্য গুদামের কাছ থেকে চালক ও বালুর মালিকসহ পিকআপটি আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্য গুদামের কাছ থেকে বালুবাহী একটি পিকআপ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পিকআপ থেকে বালু আনলোড করা হয়।

এ সময় বালুর ভেতরে থাকা আটটি ঢাল, ১৩০টি লোহার কালি, ১০০টি বলণ্টম (বাসের কুড়ার সঙ্গে সেটিং কালি), ১৮০টি বাঁশের কুড়া, ৩৭ বাঁশের লাঠি জব্দ করা হয়। একই সঙ্গে পিকআপ চালক কামরুল শেখ (২০) ও বালু বিক্রেতা সাইদুর শেখকে (২৫) আটক করা হয়। আটকদের বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী গঙ্গারামপুর গ্রামে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই সংঘর্ষ চলে আসছিল। এছাড়া সামনে ইউপি নির্বাচনও। এ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় ফের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ দেশীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network