শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: September 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক আসামি

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার ১২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মো. বাদশা সোলায়মান (২৯) কাঁঠালবাগান গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। বুধবার (১১ই সেপ্টেম্বর ২০২৪) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন কাঁঠালবাগান গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার মাসুম বিল্লাহর দোতলা বিল্ডিংয়ের নিচতলার দক্ষিণ পাশের গোডাউন ঘরের মধ্য থেকে বাদশা সোলায়মান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় এক হাজার ১২ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিমকার্ড। জব্দকৃত আলামতসহ আটক আসামিকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network