শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

আপডেট: August 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতোমধ্যে মৃত দুইজনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৮ আগস্ট) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকা এ ঘটনা ঘটে। সোমবার (৯ আগস্ট) সকালে দুজনের দাফন সম্পন্ন হয়।

মৃত ব্যক্তিরা হলেন- রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০) ও সিকিমের ছেলে আব্দুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের (৫০)।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনটা মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করে, তবে মদ্যপানে মৃত্যু হয়েছে কিনা সেটা জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আমরা বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে সকালে দুজনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network