শিরোনাম
বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বিয়ের প্রলোভনে ৫ বছর ধরে শারীরিক সম্পর্ক, অতঃপর…

আপডেট: May 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন সাবানা খাতুন (৩২) নামে এক নারী। স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, খুটিগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে দুই সন্তানের জনক আনোয়ার হোসেন কাউরাইল বাজারে দর্জির দোকানে কাজ করেন। তার দোকানে আশা যাওয়ার সুবাদে কাউরাইল গ্রামের হোসেন আলীর মেয়ে দুই সন্তানের জননী সাবানা খাতুনের (৩২) সাথে পাঁচ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকেই বিয়ের প্রলোভনে আনোয়ার হোসেন সাবানার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে।

সাবানা খাতুন অভিযোগ করে বলেন, পাঁচ বছর ধরে আনোয়ার হোসেন বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। সম্প্রতি বিয়ের কথা বলায় সে পালিয়ে যায়। স্ত্রীর স্বীকৃতি না পেলে এই বাড়িতে আত্মহত্যা করবো।

সাবানার ছোট ভাই ফজলুল হক জানান, প্রতিদিনের মত মঙ্গলবার আমার বোন কাউরাইল বাজারে আনোয়ার হোসেনের দর্জির দোকানে কাজ করতে যায়। সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় আমরা তার খোঁজ করেতে থাকি।

পরে জানতে পারি আনোয়ারের বাড়িতে বিয়ের দাবিতে সে অবস্থান করছে। তারা প্রভাবশালী হওয়ায় আমার বোনকে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে মারপিট ও নির্যাতন করছে। আনোয়ারে ছোটভাই আনিছ বারবার পুলিশের ভয় দেখাচ্ছে।এ বিষয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ঘটনার সত্যতা জানতে এবং যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network