শিরোনাম
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা বাকেরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, রায়হান সভাপতি ও সাইফুল সম্পাদক ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মীভূত

আপডেট: January 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া অগ্নিকান্ডে দুটি বসত ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভান্ডারিয়া উপজেলা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভান্ডারিয়া পৌর সভার ৪নং ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়া গ্রামের মৃত মজিদ সরদারের দুই ছেলে রিক্সা চালক মো. রুবেল সরদার ও ভ্যান চালক মৌজুল হক সরদারের ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে দুটি ঘরই সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকান্ডে তাদের প্রায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহম্মেদ জানান, বৈদ্যুতিক সট সার্টিকের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে আমাদের ধারণা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network