ভিক্ষুকের ১৩ হাজার টাকার ফোন ছিনতাই, উদ্ধারে ভাইরাল

আপডেট: April 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের ১৩ হাজার টাকার স্মার্টফোন ছিনতাই ও উদ্ধারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তবে সোমবার রাত থেকে ছিনতাইকারী আটকের বিষয়টি আলোচনায় না এসে ভাইরাল হয় ভিক্ষুকের হাতে থাকা ব্র্যান্ডের মোবাইল।

ভাইরাল ছবিতে ফেসবুক ব্যবহারকারীরা কমেন্টে দাবি করেন, নিজের ও সংসারের খরচ চালাতে গিয়ে এমন দামি ব্র্যান্ডের মোবাইল চালাতে পারে না অনেকেই। কিন্তু একজন ভিক্ষুক হয়ে দামি ব্যান্ডের মোবাইল ব্যবহার করছে।

ভাইরাল ছবিতে লেখা হয়- কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের ২৬ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরে পড়েন এক ছিনতাইকারী। তবে খোঁজ নিয়ে জানা যায়, এই মোবাইলের দাম ১৩ হাজার টাকা।ভাইরাল ছবিতে আশফাক আসিফ নামে একজন কমেন্ট করে বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে তার দৃষ্টান্ত এই ভিক্ষুকের ফোন। তারপরও কিছু লোক বলবে যে দেশে উন্নয়ন নেই।

শিলা বিনতে আব্বাস কমেন্টে জানান, আগে নিজেকে গরিব ভাবতাম। এটা দেখার পর কোন লেভেলে চলে গেছি সেটা নিজেও জানি না।

কুমিল্লা ট্রাফিক পুলিশের এটিএসআই নুরু উদ্দিন বাহার বলেন, কান্দিরপাড়ের টাউন হল গেটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে যাই। জানতে পারলাম তার ব্যবহৃত ফোনটি ছিনতাই হয়ে গেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করি। ভিক্ষার টাকা জমিয়ে ফোনটি কিনেছেন যেন অবসর সময়ে গান শুনতে পারেন। অভিযুক্ত ছিনতাইকারী শামিমকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network