শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

মাথায় কাঁঠাল পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট: June 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় কাঁঠাল পড়ে সুন্দরী বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে সুজন বলেন, তার মা সুন্দরী বেওয়া (৮৫) দুপুরে নিজ গাছের কাঁঠাল পাড়তে শিশু নাঈমকে গাছে তুলে দেন। নাঈম কাঁঠাল পেড়ে হাতে নিয়ে গাছ থেকে নিচে নামছিল। হঠাৎ তার হাত থেকে কাঁঠালটি নিচে থাকা সুন্দরী বেওয়ার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন রতন বলেন, মাথায় কাঁঠাল পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network