শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

মাদরাসার কক্ষ থেকে খোঁড়া হয়েছে ‘সুড়ঙ্গ’, উদ্দেশ্য ব্যাংক ডাকাতি!

আপডেট: June 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি মাদরাসার কক্ষে সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে। বন্ধ মাদরাসায় খেলতে গিয়ে গতকাল সোমবার সুড়ঙ্গটি চোখে পড়ে স্থানীয় কিশোরদের। এরপর খবরটি জানাজানি হয়। উপজেলার ফখরুল উলুম সিনিয়র মাদরাসায় এই সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা চলছে স্থানীয়দের মধ্যে। ধারণা করা হচ্ছে, মাদরাসার পাশেই অবস্থিত জায়গীরহাট সোনালী ব্যাংক শাখায় ডাকাতির উদ্দেশ্যে সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। তবে বিষয়টি স্থানীয়দের নজরে আসায় ডাকাতদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংক জায়গীরহাট শাখার ম্যানেজার সামিউল হাসান। তিনি বলেন, একতলা ভবনে অবস্থিত ব্যাংকটি পাশেই একটি মাদরাসা রয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই মাদরাসার একটি কক্ষে সুড়ঙ্গ দেখতে পায় এলাকার লোকজন। বিষয়টি জানার পর বর্তমানে ব্যাংককে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই ব্যাংকের অদূরে ফখরুল উলুম সিনিয়র মাদরাসা রয়েছে। করোনার কারণে মাদরাসাটি বন্ধ। স্থানীয় কিশোররা ওই মাদরাসার মাঠে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি সেখানে যায়। ওই ফুটবল আনতে গিয়ে এক কিশোর সুড়ঙ্গটি দেখতে পায়। পরে সে তার বাবাকে বিষয়টি জানায়। ওই কিশোরের বাবা সন্ধ্যায় বাজারে এসে লোকজনকে ঘটনাটি বলে, এরপর স্থানীয়রা সেটি দেখতে যায়।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, এটা খুঁড়ে ব্যাংক পর্যন্ত যেতে পারলে হয়তো একটা বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটতো। সুড়ঙ্গ আবিষ্কারের পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network