শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মাদারীপুরে ইয়াবাসহ মা ও মেয়ে আটক

আপডেট: July 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ১৯২০ পিস ইয়াবাসহ অবেলা বেগম (৬০) ও কবিতা বেগম (২৩) নামে দুই নারীকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবচরের বাশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের শেখপুর বাজার সংলগ্ন শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অবেলা বেগম ওই এলাকার মৃত শাহাবুদ্দিন শিকদারের স্ত্রী ও কবিতা বেগম মৃত শাহাবুদ্দিন শিকদারের মেয়ে ও উপজেলার চরশ্যামাইল এলাকা বাবুল মুন্সির স্ত্রী।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় মাদক ব্যবসায়ী কামরুল শিকদার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের বাড়িতে গিয়ে দেখা যায় একটি খাটে বসে তারা মা, মেয়ে ও তাদের সন্তান কামরুল ইয়াবা প্যাকেট করছে।পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে কামরুল পালিয়ে গেলও তার মা ও বোনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৯২০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃত মা-মেয়েকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরিবারের সকলে দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়াও পালিয়ে যাওয়া কামরুলের বিরুদ্ধে ঢাকার বংশাল ও শিবচর থানায় দুইটি মামলা রয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network