আপডেট: August 21, 2026
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: উত্তর বঙ্গের দুই কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের সবুজ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে বিশাল এ আনন্দ মিছিল বের হয়ে ঘোষাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার পৌর বাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয় ।
পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায় অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ডাক্তার মোঃ ইউনুস আলী, পিপি এড.বজলুর রসিদ, মোঃ ইদ্রিস আলী, আবু দারদা হেলাল, সদর উপজেলা বিএনপি আহবায়ক মাহাবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান, সাধারন সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কমীরা।
উত্তর বঙ্গের কৃতিস্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও কুড়িগ্রামের সন্তান হিসেবে রুহুল কবীর রিজভীর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসাকে জেলার মানুষের জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।
এছাড়াও এ উপলক্ষে গতকাল রাতে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম শহরে বিভিন্ন স্থানে পথচারীদের মঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রিজভীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম মানু, অ্যাডভোকেট আশরাফ আলী, ইদ্রিস আলী, রেজাউল করিম রেজা, আবু দারদা হেলাল, অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আল হোসাইনুজ্জামান, শ্রমিক দলের আজিজুল হক ও রিজন সরকার, যুবদলের মাসুদ রানা বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।
মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কুড়িগ্রামের সন্তান হিসেবে রুহুল কবীর রিজভীর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসাকে জেলার মানুষের জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

