সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর

আপডেট: October 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক:: বরগুনায় চাঁদাবাজির কথিত মামলায় গ্রেপ্তার কালবেলার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।রবিবার (৪ অক্টোবর) বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক জামিন শুনানির দিন মঙ্গলবার ৬ অক্টোবর ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করে আসাদ সবুজের আইনজীবী এ্যাডভোকেট মতিন জানান, আদালতে রবিবার তার জামিনের জন্য আবেদন জানালে বিজ্ঞ বিচারক মঙ্গলবার ( ৬ অক্টোবর) শুনানির দিন ধার্য করেছেন। এ সময় আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে এডভোকেট মোস্তফা কাদের ও এডভোকেট বাবুল দাস সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, সংগঠনের পক্ষ থেকে রবিবার সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক তার জামিন শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে ভূমিদস্যু সুভাষ ঘোষের দায়ের করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ মামলায় আরো ১৩জন আসামি রয়েছে। এতে এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে ১কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন। আসাদ সবুজ সুভাষ ঘোষের দ্বারা সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখলের অভিযোগ অনুসন্ধান করতে যাওয়ায় মামলায় তাকে আসামি করা হয়। পুলিশের পক্ষ থেকে মামলাটি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।সাংবাদিক আসাদ সবুজকে গ্রেফতারের নামে অমানবিক জুলুম, পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পুলিশ সুপার কুদরত ই খুদা জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network