শিরোনাম
কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমাতুল্লাহ পাটোয়ারী’র জন্মদিন আজ! চ্যানেল আই’র ২৮ বছরে পদার্পণ উপলক্ষে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা জীবননগরে নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক ‎চরফ্যাশনে সুশীলন এর আয়োজনে কিশোর-কিশোরী ও পিয়ার লিডারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ পুলিশের কনস্টেবল বশির আহমেদের কর্মকাণ্ডে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল বরিশালে ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর বাকেরগঞ্জের নিখোঁজ তিন শিক্ষার্থী কদমতলী থেকে উদ্ধার

তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমাতুল্লাহ পাটোয়ারী’র জন্মদিন আজ!

আপডেট: October 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন
রিপোর্ট অলিউল্লাহ:: আজ ৩ অক্টোবর তরুণ বিশিষ্ট ব্যবসায়ী পাটোয়ারী এক্সেসরিজ ইন্ডা: ব্যবস্থাপনা পরিচালক, হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠনের সভাপতি ও সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রহমাতুল্লাহ পাটোয়ারী’র শুভ জন্মদিন আজ। ৩ অক্টোবর ১৯৯৪ সালের এই দিনে তিনি বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বাকেরগঞ্জে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাবেক সফল মেম্বার মোঃ শাহজাহান পাটোয়ারী।
শিক্ষাজীবনে রহমাতুল্লাহ পাটোয়ারী সৈয়দ আব্দুল মান্নান আলিম মাদ্রাসা থেকে ২০০৯ সালে দাখিল পাশ করেন, ২০১৪ সালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং সাভার সিটি বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে বিএসসি এবং মানারত ইউনিভার্সিটি থেকে এমএসসিপাশ করেন।
সম্প্রতি করোনাকালে তার নিজ এলাকায় এবং ফেনীতে বন্যা কবলিত এলাকায় তার সাধ্যমত নানাভাবে সাহায্য করে ভূয়সী প্রশংসা পেয়েছেন রহমাতুল্লাহ পাটোয়ারী। সব সময়ই তিনি তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী।তিনি সব সময় যেকোনো মানবতার কাজে নিয়োজিত থাকেন।
পাটোয়ারী এক্সেসরিজ ইন্ডা: ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রহমাতুল্লাহ পাটোয়ারী’র বলেন, প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনেও তেমনই। জন্মদিন উপলক্ষে সহকর্মী,বন্ধুমহল ও স্বজনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সকলের কাছে দোয়া চেয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা!
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network