১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

মিশরের হোটেলে বাংলাদেশি-আমেরিকান নারীর রহস্যজনক মৃত্যু

আপডেট: জুলাই ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে মিশরের কায়রোর একটি হোটেল থেকে।  ফাতেমা খান খুকি (৪৪) নামে ওই নারী পাঁচদিন আগে কায়রোতে ঘুরতে গিয়েছিলেন।

মঙ্গলবার কায়রোর একটি হোটেলের কক্ষ থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিউটি এক্সপার্ট হিসেবে বাংলাদেশি-আমেরিকান ওই নারী কর্মরত ছিলেন।

কায়রোর মার্কিন দূতাবাস ওই নারীর মৃত্যুর খবর তার পরিবারকে জানিয়েছে।

মিশরের হোটেলে বাংলাদেশি-আমেরিকান নারীর রহস্যজনক মৃত্যু

ফাতেমা খানের বান্ধবী নিউইয়র্কের বাংলা টিভির উপস্থাপিকা শারমিনা সিরাজ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, তিনি প্লাস্টিক সার্জারির কাজে মিসর গিয়েছেন। পরিবার প্রথমে ফাতেমার মরদেহ মিসর থেকে বাংলাদেশে নেওয়ার কথা বলছিল। কিন্তু তিনি যেহেতু আমেরিকার নাগরিক, তাই তদন্তের স্বার্থে মরদেহ সেখানেই যাবে।’

এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। কায়রো পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে। বিষয়টি এখনো রহস্যাবৃত বলে জানা গেছে বিভিন্ন সূত্রে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network