শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মুর্শিদাবাদে ৩০ হাজার ইয়াবাসহ বাংলাদেশি গ্রেফতার

আপডেট: June 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ভারতের মুর্শিদাবাদে ৩০ হাজার ইয়াবাসহ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। জেলার সুতি থানার হাসানপুর থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।রোববার এ খবর জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। গ্রেফতার যুবকের নাম সোহেল। তিনি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা বলে জানানো হয়েছে।

খবরে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নদীর পাড়ে তল্লাশিতে নামে পুলিশ। সন্দেহ হওয়াতে এক যুবককে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি বাংলাদেশের নাগরিক।

বাংলাদেশ থেকে ভারতে আসার কোনো কাগজপত্রও দেখাতে পারেননি ওই যুবক। অবৈধভাবেই ভারতে প্রবেশ করেন তিনি। এ ঘটনায় সুতি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।  এ ঘটনার পেছনে বড় কোনো মাদকচক্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network