শিরোনাম
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা বাকেরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, রায়হান সভাপতি ও সাইফুল সম্পাদক ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

রাজশাহীতে বাড়িতে গাঁজার গাছ, জামাই-শ্বশুর গ্রেফতার

আপডেট: April 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে বাড়িতে গাঁজার গাছ থাকায় জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মিজানুর হোসেনের বাড়িতে এ অভিযান চালায় চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লার মিজানুর হোসেন (৪৭) ও তার জামাই আমজাদ হোসেন (২৫)।

রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিজানুরের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়িতে একটি গাঁজার গাছ পাওয়া যায়। তাই বাড়ি থেকে জামাই-শ্বশুরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, জামাতা আমজাদের বাড়ি নওগাঁর নিয়ামতপুর গ্রামের শাহাপুর গ্রামে। রাজশাহীতে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের দুজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network