শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

রাজশাহীতে মৃত্যুর মিছিলে আরও ২২

আপডেট: July 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে।বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।এর আগে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়।গত ১ জুন সকাল থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত হাসপাতালে মোট ৩৭৪ জনের মৃত্যু হলো। এদের অর্ধেকের বেশি মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বাকিরা করোনা পজিটিভ অবস্থায় মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

এ ছাড়া একজন করোনা নেগেটিভ হলেও অন্যান্য শারীরিক জটিলতায় করোনা ইউনিটে মারা গেছেন।২২ জনের মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর পাঁচ এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে রোগী ছিলেন। এদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর একজন ও ঝিনাইদহের একজন করোনা পজিটিভ ছিলেন।

রাজশাহীর ১১ জন, নওগাঁর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। নওগাঁর একজন করোনা নেগেটিভ ছিলেন।হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬২ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network