রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন জব্দ, আটক ১

আপডেট: October 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীর গোদাগাড়ীতে এক কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সেলিম রেজা (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়ছে।

রোববার (১০) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের স্লুইসগেট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।

সেলিম রেজা চাঁপাইনবাবগঞ্জ সদরের জোড়াগাছী বটতলাহাট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে রাতে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকালে র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বাসুদেবপুর ইউনিয়নের স্লুইসগেট ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় আটক করা হয় সেলিম রেজাকে। পরে তল্লাশি চালিয়ে তার কাছে টিস্যু কাপড়ের ব্যাগে ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারে যুক্ত। পরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছে র‌্যাব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network