শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩ রোহিঙ্গা আটক

আপডেট: October 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়া ক্যাম্প থেকে অপহরণ চক্রের তিন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে এপিবিএন। শুক্রবার (১ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- উখিয়া মধুরছড়া ক্যাম্প-৩, ব্লক- ডি/১৫-এর রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩), কুতুপালং ক্যাম্প-৪ (এক্স) মাঠ, ব্লক- বি/১-এর লোকমান হাকিমের ছেলে হোসেন সাদেক (২০) ও টেকনাফ জাদিমুড়া ক্যাম্প-২৭, ব্লক- বি/১-এর মোহাম্মদের ছেলে কামাল (২০)।আজ বিকালে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফের জাদিমুড়া ক্যাম্প-২৭-এ টহলরত এপিবিএনের একটি টিমকে দেখে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের আটক করে। পরে তাদের মোবাইল ফোন দেখে থেকে জানা গেছে, তারা বিভিন্ন ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের অপহরণ, মুক্তিপণ দাবি, পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ, ইয়াবা ব্যবসায় সম্পৃক্ত ও বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডে জড়িত রয়েছে।

তিনি আরও জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network