শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

লকডাউনে বিয়ের আয়োজনে জরিমানা, খাবার গেল এতিমখানায়

আপডেট: July 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া এলাকায়  লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বুধবার দুপুরে টঙ্গীর কাজীপাড়া এলাকার শহীদুল ইসলামের ভাড়া বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন করেন ফাহিম। ওই বিয়ের অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০০ মানুষকে দাওয়াত করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাড়ির মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার ও মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে বিয়ের অনুষ্ঠানের সকল খাবার টঙ্গীর এরশাদ নগর এলাকার একটি এতিমখানায় শিশুদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network