আপডেট: July 9, 2021
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরের ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা এলাকায় কাউন্সিলর এনায়েতের নির্মাণাধীন পার্কের গর্তে ডুবে প্রাণ হারিয়েছে সোয়াদ(৯) ও সিয়াম(১১)নামে অবুঝ দুই শিশু। বৃহস্পতিবার দুপুরে উত্তর লক্ষনখোলার ২নংখেয়াঘাট সংলগ্ন নদীর তীরে এ প্রাণহানির এ ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে সোয়াদ উত্তর লক্ষণখোলা এলাকার দিনমজুর শাকিল মিয়ার ছেলে ও উত্তরলক্ষণখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেণির ছাত্র এবং সিয়ামচিটাগং রোড শিমরাইল মুক্তি স্বরণি এলাকার সিএনজি অটোরিকশা চালক রাজুআহমেদের ছেলে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নিহতসোয়াদ ও সিয়াম সর্ম্পকে মামা ভাগ্নে বলে জানান গেছে। দুই শিশুরমর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশু সিয়ামের বাবা রাজু আহমেদ জানান, গত মঙ্গলবার তিনি স্বপরিবারে উত্তর লক্ষণখোলা শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান।
এ সময় ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে রাখার পর হঠাৎ করে সোয়াদ ও সিয়ামকে দেখতে না পেয়ে আশ পাশে খোঁজাখুঁজি করেন দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী নির্মাণাধীন (পার্কের জন্য ভেকু দিয়ে গর্ত করা)খাদের পানি থেকে তাদেরমৃতদেহ উদ্ধার করেন। পরে শিশুদেহ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া
হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার জনৈক বৃদ্ধ জানান,২৫নং ওয়ার্ডের কাউন্সিলর দীর্ঘ দিন ধরেই পার্কের নামে উত্তর লক্ষনখোলা এলাকার নদীর পাড় ভেকু দিয়ে কেটে বড় বড় গর্ত
করে রেখেছে যে কারণে আজকে সেই গর্তে পরে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু
ঘটেছে। তারা মোটা অংকের টাকায় পুলিশ-সাংবাদিকদেরকে ম্যানেজ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

